এই যে তুমি কতোবার বুঝিয়েছো,
ছেড়ে চলে যাবো বলে তো আমরা কাছে আসি নি।
তুমি যে আমার, শুধু যে আমার।
আমি বুঝেছি, অভিমানে ভেসেছি, হেসেছি, খেলেছি, কখনও কষ্টে, কখনও বা আনন্দের অশ্রু ঝরিয়েছি!
আসলে ভালোবাসা এক রকমের পাগলামি,
ভীষণ ধরনের ছোঁয়াচে এক অসুখ।
যা সেরেও সারে না, কোন ওষুধে বশ্যতা শিকার করে না।
আপন ছন্দে ঝর্ণার মতো ঝরে পড়ে,
এই অবাধ্য মন বুঝেও কেন যে বোঝে না।
ভালো বাসলে প্রিয় মানুষটির কাছে,
ছোট হয়ে যেতে ইচ্ছে করে।
সরলতা না থাকলে ভালোবাসা যায় না,
ভালো বাসলে মানুষ সত্যি বোকা হয়ে যায়!
তাই চতুর মানুষ কখনও ভালো বাসতে জানে না!!
