সারাদিন ঝরোঝরো
অবিরল বৃষ্টি,
চেয়ে চেয়ে দেখে যাই
অপরূপ সৃষ্টি।
বিদ্যুৎ তরবারি
যেন নভে ঝলকে,
ঝড়ো বায় বয় জোরে
দেয়া ডাকে পলকে।
নদী নালা খাল বিল
ভরে গেছে জলেতে,
দাদুরীর ডাকাডাকি
ডোবা বিল খালেতে।
ভিজে ভিজে ধেনু নিয়ে
ফিরে আসে রাখাল,
বাড়ি বাড়ি ঘুরে ধেনু
রেখে যায় গোহাল।
চিত্রটা দেখা যায়
গ্ৰামে ভরা বাদলে,
কৃষকের হাসি মুখ
বৃষ্টির মাদলে।
