ভয় ত্রাস পিছন পিছন তাড়া করে
মানসিক ভয় দুর্বল চিত্ত ধরে।
অন্ধকারে দম বদ্ধতায় মরে
ছোটো থেকে আড়াল খোঁজে ঘরে।
এস আই আর কে ভয় পেয়েছে কিছু
পালাবে আজ ভয়ের সাথে পিছু।
পরিচয় যে ভুয়ো মানতে হবে
পাততাড়িটি গোটাতে হয় কবে।
কারচুপি ভাই চলছিলো দেশ জুড়ে
অনধিকার প্রবেশ যত ঘুরে।
শক্ত দাওয়াই আসলো এবার দেখো
গালমন্দটি যতই করতে থেকো।
ভয় তো তোমার বুকে চেপে বসে
এস আই আরে গেলে তুমি ধ্বসে।
ভয় বাবাজি কাঁধে চেপে ঘোরে
ফাঁক ফোকরটি বন্ধ এবার জোরে।
ভয় পেয়োনা আমজনতা যেন
তোমার ঘরটি আছে শক্ত হেন।
নাগরিক যে তুমি দেশের বল
তোমার সাথে করবে না কেউ ছল।
ভয় অসুখের নামটি মুছে ফেলো
সব পরিচয় বিএলো যে পেলো।
হাসিমুখে ঘুরে বেড়াও সুখে
অনুপ্রবেশ রইবে দলে দুঃখে।
