কর্মের তাগিদ সকাল থেকে
জীবনধারণ কালে,
মুঠে মজুর কুলি কামিন
কর্ম করে তালে।
অফিস বাবু ভাতটি খেয়ে
ছাতা মাথায় ধরে,
হন্তদন্ত ব্যস্ত চলায়
আরামে কাজ করে।
গৃহিণী ওই গলদঘর্ম
গৃহকর্ম সারে,
সংসারের সুখ কর্ত্রীর হস্তে
দিনে দিনে বাড়ে।
উদয়াস্ত ব্যস্ত মুখর
কল কারখানা ভরে,
দিনের শেষে ঘরে ফেরা
শান্তি স্বস্তি ধরে।
জীবন চক্র চলে এমন
হাসি কান্নায় ভরা,
শস্য শ্যামল সবুজ ধানে
দেশটি মোদের হরা।
