Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভাসলাম সুরে সুরে || Ratna Sengupta

ভাসলাম সুরে সুরে || Ratna Sengupta

একলা মেয়ে উদাস চেয়ে
ভাবনায় আছে মেতে,
বাড়ন্ত জল যাবোরে চল
জলের সন্ধান পেতে।

সবুজ ঘাসে কার্তিক মাসে
কলস কাঁখে মেয়ে,
উদাসী মন কাটাবে ক্ষণ
গজল গীতি গেয়ে।

কঙ্কন বাজে সুন্দর সাজে
অঙ্গে হলুদ শাড়ি,
অপেক্ষায় রয় বন্ধুরা কয়
আসবে প্রেমিক বাড়ি।

বাংলো বাড়ি গেলাম ছাড়ি
জলের খোঁজে দূরে,
কলস ভ’রে ফিরলাম ঘরে
ভাসলাম সুরে সুরে।

প্রেমিক তরে নয়ন ভরে
অশ্রু জলের ধারা,
আসছে ধেয়ে. কপোল বেয়ে
থামে নাতো তারা।

থাকবো সুখে হাসি মুখে
বলবো দেখা পেলে,
সবুজ বাহার সুষম আহার
চাষ আবাদে মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *