Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ছোট্ট গনেশ আদর খাচ্ছে || Ratna Sengupta

ছোট্ট গনেশ আদর খাচ্ছে || Ratna Sengupta

ছোট্ট গনেশ আদর খাচ্ছে
শিব পার্বতীর কাছে,
দুষ্টুমিতে বাড়ায় যে শুঁড়
হাতটি ধরে পাছে।

মাতা হাসেন ছেলের খেলায়
মুখে হাতটি দিয়ে,
নয়ন মুদে শিব বাবাজি
পরম তৃপ্তি নিয়ে।

শ্বেত বরফে ঢাকা কৈলাশ
সবাই সেথা বসে,
ত্রিশূল ডমরু স্থাপন সেথায়
শক্ত পাহাড়ে কষে।

শিবের বাসা কৈলাশ জুড়ে
গনেশ কার্তিক সনে,
সামলে রাখতে হিমসিম খায়
সর্বদা ভয় মনে।

দুটি ভাইয়ের লড়াই ভীষণ
বনের ফল পেয়ে,
পরীক্ষাতে জিতলে তবেই পাবে
গলদঘর্ম হলো নেয়ে।

স্বর্গ মর্ত্য পাতাল ঘুরে
কার্তিক ফেরে শেষে,
তিনটি পাক শিব পার্বতীরে
গনেশ বুদ্ধির বেশে।

ছোটো থেকেই বড্ড চালাক
ছোট্ট গণু ভাই,
ইঁদুর বাহন গনেশ ছেলের
সঙ্গে ছোটা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *