Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভয়-চোখে ভোর জ্বেলো || Asim Das

ভয়-চোখে ভোর জ্বেলো || Asim Das

গয়ংগচ্ছ ভাবের আঠায় আমি
লেপ্টে আছি আজন্মকাল চরে ,
পায়ের পাতায় সর্ষে আলোর চাকা
ঘুড়ির মতন এক পৃথিবী নড়ে ।

বাহির বৃত্তে ঘোরার ইচ্ছে মনে
মনের ভিতর পাক খেয়ে যায় নদী ,
নদীর উপর আকাশ ভরা তারা
তারার ভীড়ে যাই হারিয়ে যদি !

দু’দিকে শাঁখ , মধ্যে করাত কাঁটা
পাঞ্চজন্য বাড়িয়ে আছে মুখ ,
ফুঁ দিলে যে যুদ্ধ বেধে যাবে
অধর্ম থাক , বর্মে বাড়ে সুখ ।

কী অশালীন ভাবনা অনুবাদে
লিখছি এসব শব্দ এলোমেলো !
বদ্ধ হরফ দিই ভাসিয়ে রাতেই
মুক্তিমিতা , ভয়- চোখে ভোর জ্বেলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *