সখ্যতা কত হয়েছিল একদিন
মেঘলা বেলাভূমে,
তোমার সঙ্গে সেই প্রথম দেখা, সেই শেষ।
জীবনের গতিপথে সেই দেখা হৃদয়ে
এতোটা যে সাম্রাজ্য বিস্তার করবে,
বুঝতেই পারিনি।
দিবানিশি, ঘরে বাইরে, পথে প্রান্তরে
খরতর স্রোতের মতো আকুলতা নিয়ে
আছড়ে পড়বে হৃদয় বন্দরে ভাবিনি।
আমার অন্তর গহীন মননে
সুনিপুণ নম্র খননে
নিদারুণ ক্ষত বানিয়েছে সেই দেখার স্রোত।
স্বপ্নের নক্সী কাঁথা বুনেছি গোপনে।
কিন্তু কোথায় কি!
জীবনে যেন হাতছানি দিয়ে মরিচীকার খেলা।
মনে বোনা যত আশা, প্রতিনিয়ত তছনছ করে দিয়ে গেছে অবারিত খরস্রোত।
দুরাশার বালুচরে বেঁধেছিলাম
স্বপ্নের ঘর।
