বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
কাজল কালো আকাশটা,
শঙ্খচিল ওই মেলে ডানা
সাঁতরে বেড়ায় বাতাসটা।
কালো মেঘের গায়ে ঘেঁষে
ঘুরছে ভিজে চিলের দল,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
দাদুর লাফায় ছলাৎ ছল।
মেঘরা বুঝি জোট বেঁধে সব
অঝোর ঝরন ঝরছে খুব,
পানকৌড়িরা খোশ মেজাজে
খেলছে জলে দিয়ে ডুব।
বক বাবাজি ঠাঁই দাঁড়িয়ে
কাদা জলে খুঁজছে মাছ,
জলের স্রোতে চোখটা রেখে
মাছটি ধরে ঠোঁটের মাঝ।
গাছে বসে মাছরাঙা চুপ
নজর তারও মাছের ‘পর
বৃষ্টি ঝরা বাদল দিনে
কেবল ঘোরে নদীর চর।
