তোমার আমার মধ্যিখানে
হালক বৃষ্টি ঝরে পড়ুক,
কাজল মেঘের ব্যথার কথায়
আজকে নাহয় মনটা ভাসুক।
বৃষ্টি সাথে কাব্য গেঁথে
প্রেমের বাতাস বয়ে চলুক,
কল্পলোকের উদাস পথে
ঝরনার অমোঘ নূপুর বাজুক।
মেঘলা আকাশ হোকনা ঘন
আঁধার নামুক বাদল সুখে,
মন উদাসী বাউল হয়ে
যাক অজানার অভিমূখে।
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
মন বাগিচায় নব নতুন রূপে,
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
ভিজবো দোঁহে নীরব চুপে।
