এক নাগাড়ে বৃষ্টি শব্দ কি যেন,
বলে যায় ফিসফিসিয়ে,
বৃষ্টির নিজস্ব এক ভাষা আছে।
যদি কান পেতে শোনো,
তবে তুমিও বুঝতে পারবে বৃষ্টির কথা।
বৃষ্টি যেন আমায় সম্মোহিত করে,
ডেকে বলে, আয় পথ হারাবি চল–
চুপচাপ বৃষ্টির ভিতর অবগাহন করি,
হেঁটে যাই অনন্তের পথে।
বৃষ্টির রঙে গাছের সবুজ পাতায়,
সবকিছু কেমন আবছায়া লাগে,
সজল চোখে আকাশ হয় অদৃশ্য!
বৃষ্টির কাছে সহজেই ধরা দিতে পারি,
আমার লুকোনো কান্না দেখাতে পারি।
আমার সব ব্যর্থতায় ভরা ভুল গুলো,
বৃষ্টি মুখর নদীতে বির্সজন দিতে পারি।
শুধু বৃষ্টি কেই মন খুলে সব বলতে পারি।
যে কথা তোমাকেও বলা যায় না,
সেকথা কেবল বৃষ্টি কে বলতে পারি,
শুধু বৃষ্টি জানবে আমার না বলা ভিজে কথা।
