কবি তুমি , আমার কবিতা হতে চাও
তাই কি আলেয়া জালে আমাকে জড়াও !
ভাবনার জ্বরে পুড়ে , হলে ছারখার
তোমাকেই জ্বেলে করি আঁধারে আধার ।
আমি কি হয়েছি কবি , কবিতা তোমার ?
— না পেলে পঙক্তি খুঁজে , হতো দরকার ।
কখনও হয়নি শুখা মন- মরশুম
সৃজন খরার শোক করেনি নিঝুম ?
— তুমি যে নিয়েছো শুষে আমার বিষাদ
কীভাবে নিভবো , নিবে আলোর প্রসাদ !
— তোমার মনের মেঘে ভিজে সততই
বিরহের বোধ আর জন্মালো কই !
