খোঁজ নিতে এসে দেখছো কি বলো
আমি আজ ভালো নেই
মন্দ বা ভালো যেমনই হোক না
আজ ভালো থাকি সবেতেই
যতবার আমি আঘাতের ঘায়ে
পরাজিত বারে বারে
ততোবার আমি উঠেছি উপরে
এক একটি সিঁড়ি বেয়ে
সময়ের সাথে চলতে শিখেছি
লড়তে শিখেছি একা
স্মৃতির ধূলো সরিয়ে দেখো
আমার সে কথা লেখা
তাই স্মৃতি গুলো বড় জীবন্ত আজও
ফেলছে দীর্ঘশ্বাস
শুধু ওরাই জানে ফেলে আসা সেই
লড়াইয়ের ইতিহাস
তোমরা আমাকে নাই বা চিনলে
আমি তোমাদের চিনি
জয়ের পতাকা চাই না আমার
তবু আমি বিজয়িনী
