বাংলা আমার প্রাণের ভাষা
মায়ের মুখের বোল্,
জন্মের পরেই ‘মা’ ডাকেতে
চিত্তে খুশিরি দোল।
বাংলা আমার মাতৃভাষা
গর্বে ভরা বুক,
এই ভাষাতে বলে কথা
পাইযে মধুর সুখ।
বাংলা ভাষা রক্ষা তরে
কত তরুণ প্রাণ,
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
তুললো জয়ের নিশান।
রফিক বরকত সালাম শফিক
দিয়ে প্রাণ বলিদান,
ভাষার রণে শহিদ হয়ে
জাতির মনে আজও অমর অম্লান।
