Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বসন্তের রঙ রূপ || Roma Gupta

বসন্তের রঙ রূপ || Roma Gupta

ফাল্গুনে বসন্ত রাগ প্রকৃতির সাজ,
আকাশে বাতাসে তার মহোময় রাজ।
বসুধার সীমারেখা ছাড়িয়ে ওপার,
লালিমায় ভরে যায় গগন পাথার।

কুহু কুহু পিক তান দুপুরের বেলা,
বউ -কথা-কও করে লুকোচুরি খেলা।
শঙ্খচিল ক্লান্ত পাখে ঘুরে জলাধারে,
ডাহুক শাবক লয়ে মাছ খুঁজে পারে।

হিল্লোল অরণ্য মাঝে কিশলয় দোলে,
বিটপীর শাখা ফাঁকে সোনাঝুরি ঝোলে।
নীলিমায় ছিন্ন মেঘ ভাসে দলে দলে,
অপরূপ শোভা ছায় রাঙা নভতলে।

সবুজ হলুদ লালে দিগন্ত বাহার,
মুকুলিত বৃক্ষ কোলে অলির বিহার।
গুঞ্জরন সাথে সুখে মধু লুটে খায়,
আমোদিত চরাচর ফাগুন বেলায়।

গোধূলি লগনে বক আপন আলয়,
ফিরে দলে নভ গায় যেন কুবলয়।
বসন্তের রঙ রূপ পুলকে পরান,
মধুরতা চারিভিতে ছড়ায় সুঘ্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *