Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বর্ষা এলে || Nivedita De

বর্ষা এলে || Nivedita De

তুমি এলে বর্ষা বাদল দিনে,
বৃষ্টি ভেজা প্রথম কদম ফুলে,
সুবাস ছড়িয়ে যাও যে চলে।
তুমি এলেই বর্ষা আসে রিমঝিম সুরে,
ভালোবাসার কবিতা নিয়ে।

তোমার আকাশে আদুরে মেঘ ভাসে,
রামধনু রঙ উঁকি দেয়,মনের আনাচে কানাচে,
ফেলে আসা কাজলে লেখা স্মৃতি।
আকুল করা তোমার মায়াবী চোখে,
সোঁদা মাটির গন্ধের প্রীতি।

তুমি এলেই প্রতিটি অক্ষর তখন বৃষ্টির ফোঁটা,
শৈল্পিক ছোঁয়ায় শব্দ লেখায়,
চকিত নয়নে স্বপ্নের ছবি আঁকা!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *