Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রৌঢ় পাথরে ঝমঝম রূপকথা || Asim Das

প্রৌঢ় পাথরে ঝমঝম রূপকথা || Asim Das

যতই প্রৌঢ় পাথরে বসে কাজ ভেঙে কাজ খুঁজি ,
আমার অনর্গল মনের কথার কাজ
কখনও ফুরোয় না ।

আমের গুটির শৈশব ছুঁয়ে গটগট চলে যাই
টগবগে ঘুড়ির কৈশোরে ।
সকালের স্কুলে শেষ ঢং ব্যাগে পুরে
পুকুরের দুপুর সাঁতারে এক ডুবে
বিকেলের ছু কিৎ কিৎ -এ ।
সময়ের আগে ছুটে তুলসী সন্ধ্যার নীচে
হরির বাতাসা আর কাঁকুড়ের লুটে ।
ঝমঝম রাত্রির রূপকথা টিনের চালের পিঠ বেয়ে
জমা হয় আমার আনন্দে মোড়া অনন্ত বালিশে ।
ঘুম ভেঙে উঠে দেখি
ভোরের আলের ডোবা সাগর হয়েছে ।

ভাবনার রোদে হেঁটে স্মৃতির ছায়ায় গিয়ে
ফিরে আসি আ‌হ্নিক চাকে ।
হয়তোবা শ্রমহীন , তবুও তো নিরন্তর
মনে মনে শব্দ ভাসানের আগমনী কাজ করে চলি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *