Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রহরী || Sankar Brahma

প্রহরী || Sankar Brahma

দরজার বাইরে দাঁড়িয়ে থাকে,
জ্যোৎস্না কিংবা আঁধারে প্রেমের ভিক্ষুক
তুমি তখন নগ্ন ঘুমে মগ্ন থাকো
আর সে থাকে সতর্ক জাগরুক।

বাইরে গাঢ় রাত ঘুমে নিবিড় তুমি,
তোমাকে জাগাবে এসে রোদ
তার এই বোধ হয়ে আছে অক্ষয়,
তাই সূর্যকে শিয়রে রেখে নেয় সে বিদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *