ও হে ভাই পুলিশ…
সমাজের বুকে অন্যায় দেখলে কার কাছে গিয়ে করবো নালিশ?
যারা অন্যায়ের মৃত্যু ঘটাবে, তারাই দিচ্ছে জন্ম
গুলে খেয়েছে সংশোধন,চুরি – চিটিংবাজী হয়েছে তার কম্য
নিচ থেকে উপর মহলের তলপেট হচ্ছে খুব ভারী
কিনছে গাড়ি বাড়ি, পুষছে হয়তো একাধিক নারী
মাইনের টাকায় কি হবে আর ওতে জল গরম?
তাইতো হাত বাড়িয়ে নিক সিভিক, তিনি পান সরম
অফিসারেরা কিল খায় না, খায় না গুঁতো
তার কাছে আছে যে ঐ পোসাকি রংয়ের অফিস ব্যাচের ছুতো
সিভিক করে চুরি, সিভিক করে ধর্ষণ, সিভিক করে দর্শন
অফিসার দূরবীন হাতে মুচকি হাসে, আহ কি আকর্ষণ..!
তোরা পড়বি ধরা, খাবি কান মলা
আমার দিকে আঙ্গুল তুললে..! ওরা পাবে ছলা বলা কলা
এই না হলে সিস্টেম আমাদের….কত সুন্দর চকচকে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে চোখ তুলে তাকালে চাকরি যাবে এক ধমকে
সিভিকের মাইনে চেয়ে,পরিশ্রমের চেয়ে,
অনেক; অনেক; অনেক; অনেক… বেশি অভিজ্ঞতা অর্জন
ভাইরে আমার……..
সামান্য মাইনের চাকরিতে এসেও–
দিতে হল তোর সব আদর্শ বিসর্জন..?
জনসাধারণ সবাই পেরেছে বুঝতে উপর তালার খেল
লজ্জিত কি শুধুই সিভিক সমাজ?
কারা চুরিতে হাত পাকিয়েছিল?
কারা মাখিয়েছে তেল?
জনগণ অবাক চোখে দেখছে হেসে, একি ঘটলো প্রশাসনিক মিরাক্কেল?
