জানি তুমি আসবেই
আসাটা
সহজ ছিল না,
দীর্ঘ প্রতীক্ষার শেষে
শতদল পাপড়ি মেলেছে…
কাকভোরে চান করে
এখনও বসে আছি একটু উষ্ণতার লোভে;
তুমি এলে,
অনেকটা
জলফড়িং-এর মত
ভেজা ডানায়
সোনালি আলো মেখে, দিন শেষে
বসন্তের রোদ্দুরের মত!
এলোমেলো হয়ে যাই তোমার উত্তাপে
নাই-বা হলো সে গনগনে আঁচ
তবু
ফিরে যাওয়াটা আজও
বড্ড কঠিন।
