Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রতারণ ক’রোনা কখনো || Roma Gupta

প্রতারণ ক’রোনা কখনো || Roma Gupta

আলোর আখরে প্রভাতের মতো
দিবসের উপকথা যেমন,
উচ্ছ্বাসে উন্মাদনায় দিগন্তময় একাকী করে উদযাপন-।
তেমনি মনের অনুভূতিগুলো
সযতনে রাখতে হয় একান্তই একান্তে।
যে প্রিয় মানুষটা তোমায় বিশ্বাস ক’রে
শক্তহাতে ধরে রেখেছে ভালোবাসার ডোরে,
যে হয়তো খুব বেশি কথা বলেনা
তবু চোখে থাকে তাঁর একরাশ অনুরাগ – ,
সে নিজের জন্য কিছুই চাইবে না
বরং চাইবে সবকিছু দিয়ে তোমাকে ভালো রাখতে।
তাঁকে তুমি প্রতারণা ক’রোনা কখনো।
উপেক্ষা করোনা তাঁর ভালোবাসাকে,
তা নাহলে হাল ছাড়া নৌকার মতো ঘাত প্রতিঘাতে কূলহীন হয়ে
কাটাবে আজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *