Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রণয় আবেগ || Roma Gupta

প্রণয় আবেগ || Roma Gupta

প্রণয় বুঝি আর হলো না
প্রহর বয়ে যায়,
প্রতীক্ষায় রই যে চেয়ে
উতলা মন হায়।

আসবে বলে আশায় শুধু
প্রহর গুনি রোজ,
বাহির পানে তাকিয়ে সদা
নয়ন করে খোঁজ।

স্মৃতির ভীড়ে কাব্য কথা
রচন করে চলি,
কল্প মনে তোমার সাথে
কত কথাই বলি।

প্রেমের তুমি ফেরিওয়ালা
মম দয়িত হও,
সুখ নাওয়ে ভাসিয়ে কেন
উদাস হেন রও!

পূর্বরাগে মন ছেয়েছে
অপেক্ষা না সয়,
বেহায়া হয়ে চুপকথারা
প্রণয় কথা কয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *