হৃদয় দিয়ে ভালোবাসা অতো সহজ নয়,
প্রকৃত ভালোবাসাতে অনেক কষ্ট সইতে হয়।
অবহেলা, বিষণ্ণতা, অভিমান, বিরহে হৃদয় গভীরে অদৃশ্য শোক, চোখের জলের অভিষেক -এসব অনেক।
ভালোবাসায় প্রেমিক প্রেমিকা হতেই হবে তেমনটা নয়।
এমন কোনো সঙ্গী বা বন্ধু যে অন্তর থেকে ভালোবাসবে। স্বার্থহীন ভালোবাসা; যে ভালোবাসা অন্তর স্পর্শ করবে, অনুভূতিকে জানবে।
দুদিন দেখা না হলেই সোজা বাড়িতে চলে এসে বলবে, ‘ আপদ মরে গিয়েছিলি নাকি? দুদিন ধরে দেখা নেই – নাকি ডুমুরের ফুল হ’লি?
তাকেই অন্তরের মণিকোঠায় রাখা যায় যে বলে,” কতক্ষণ তোর জন্য অপেক্ষা করে আছি। তুই যদি ভাবিস তোকে ছাড়া আমার দিন চলবে না, মরে যাবো – ভুল ভাবিস।”
কিংবা সটান মুখের উপর বলে দেওয়া,’ তুই চাইছিস বলেই তো আর তোকে ভালোবাসতে পারিনা – পারবি আমার ভার নিতে ?
নৌকা যেমন জল ছাড়া চলে না – পারবি নৌকা হতে ? প্রেমের জোয়ারে সারাজীবন আমার সাথে ভেসে থাকতে?’
কিংবা,কেউ যদি বলে,” হঠাৎ কফি হাউসে ডাকলি কেন? কি বলবি তাড়াতাড়ি বল?অফিসে মিথ্যে ব’লে কিছুক্ষণের জন্য বেরিয়ে এসেছি। তোর সঙ্গে সারাক্ষণ প্রেম করলে তো আমার চলবে না। অন্য কাজও তো আছে নাকি!”
প্রকৃত ভালোবাসাতেই এমন স্পষ্ট কথা বলার দৃঢ়তা থাকে।
