Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পুরুষের রোদন || Roma Gupta

পুরুষের রোদন || Roma Gupta

পুরুষ মনের দুঃখ ব্যথা
নীরবে অন্তরে করে রাজ,
পুরুষের রোদন যায়না দেখা
ফল্গু হয়ে বয় হৃদয় মাঝ।

ডিগ্ৰিধারী পুরুষ যখন
বেকার থাকে পায় না কাজ,
হতাশা ছায় মনের কোণে
চলতে সমাজে কুণ্ঠা লাজ।

পরিবারেও তুচ্ছ সে রয়
নেই গুরুত্ব তেমন মান,
মনে মনে গুমরে কাঁদে
হৃদয় ভেঙে হয় যে খান।

বিজনে আড়ালে অশ্রু ফেলে
জানতে দেয় না বেদন ভার,
পরিশ্রম করে সংসার সংগ্ৰামে
দায় যে কাঁধে একাই তার।

ভালোবাসা আর মর্যাদা পেলে
সহজ মনটা রয় সুখে,
উজার ক’রে দেয় তার সবটা
আনন্দে আর হাসি মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *