Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পা গজানোর মন্ত্র জানো, কবি || Asim Das

পা গজানোর মন্ত্র জানো, কবি || Asim Das

মধ্যযামে ফুরিয়ে গেছি ভাবি
রাত নড়ালে রাস্তা বলে — যাবি ?
কেমন করে যাই ! হারিয়ে গেছে পা
পাশের বাড়িই সুদূর হরপ্পা ।

৯ কার মতো মিলিয়ে যায় খবর
যারা ছিলো প্রথম পাতার সদর ,
আরও জবর কবর আঁটে খিল
বাসি দৃশ্য কুড়িয়ে নেয় চিল ।

চিল তো রূপক , পোড়ে মানব স্মৃতি
আমার মনও মানিয়ে চলে রীতি ।
পড়শী পাড়া অচেনা এক বন
বৃত্ত হারা কেন্দ্রবাদী মন ।

মন ছাড়ালে পা হারিয়ে যাবে
একলা পেয়ে বিষাদ গিলে খাবে ।
জানি সবই এবং জানে সবাই
জেনেও তবু রাত করেছি জবাই ।

মধ্যযামে চাই না হতে ছবি
পা গজানোর মন্ত্র জানো কবি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *