Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পালাতে পারবে না || Sunil Gangopadhyay

পালাতে পারবে না || Sunil Gangopadhyay

স্টেশানে দাঁড়িয়ে আছে ট্রেন, কাচ তোলা, কুচো কুচো বাচ্চাদের
বিরক্তিকর হাত দেখে মুখ ফেরাও, তুমি দেখতে পাবে
তোমার বাসমতী অন্নের মধ্যে কিলবিল করছে চুল
কলার খোসার মতন ওদের প্ল্যাটফর্মে ফেলে রেখে কোথাও পালিয়ে যেতে
পারবে না
দুপাশে প্রকৃতি নেই, ঐ সব ছোট ছোট হাত উপড়ে নিচ্ছে অরণ্য
ওরাই শুষে নিচ্ছে নদী
রক্তবীজের ঝাড়, প্রতিদিন দ্বিগুণ থেকে চতুর্গুণ
দুচারটে বাঘের পেটে গেলে বাঘও ভেদ বমি করে
কী ঝকঝকে ধারালো দাঁত ওদের, কী সাঙ্ঘাতিক কোমল প্রতিশোধ
খল খল করে হেসে ধেয়ে আসছে অযুত-নিযুত ধুলোমাখা শিশু
পালাতে পারবে না, যদি মানুষ হও, ফিরে দাঁড়াও
প্রভূত অন্যায়ের মধ্য থেকে খুঁজে নাও তোমার আত্মজকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *