এক যে ছিলো পান্তা বুড়ি
পান্তা খেতো রোজ,
লাঠি হাতে বাজার গিয়ে
করতো বেগুন খোঁজ।
খালি পায়ে গামছা মাথে
চলতো ধীরে পথ,
রোদের তাপে পা পুড়ে তার
হলো বিশাল ক্ষত।
বুড়ি তখন কষ্ট করে
চলে বাজার তাও,
পড়শি সব দেখে বলে
কষ্টে কেন যাও।
বুড়ি বলে বেগুন পোড়া
দিয়ে পান্তা খাই,
বেগুন, লঙ্কা ফুরায় গেছে
আনতে যাচ্ছি তাই।
