পেয়েও যেন পাওয়া হলো না,
রয়ে গেল, না পাওয়ার রেশ।
আজীবনের বন্ধুত্ব টুকু রয়ে গেল,
কখনও বা টুকটাক বৃষ্টির ফোঁটায়,
মনের আদান প্রদান হলো।
তবুও যেন অনেক কিছু বাকি রয়ে গেল।
যেন শেষ হয়েও,হলো না শেষ।
রয়ে গেছে একে অপরের প্রতি-
কৃতজ্ঞতা আন্তরিকতার রেশ।
তবুও তোমায় নিজের করে,
পাওয়া হলো না এই জীবনে
ভালোবাসা টুকু রয়ে গেল অনিঃশেষ।
