অনুপ্রেরণা অনুপ্রবেশ ছিল সহজ জলের মত
যখন খুশি আসা যাওয়া ধান্ধা ছিল শত।
মাথার পরে ছাতা ধরে আছেন কত দাদা
যতই চেল্লাও আমরা থাকব বুঝলে তুমি হাঁদা।
পরিবর্তন এলো দ্বারে বাঁধন দৃঢ় হলো
কাঁটাতারের দেওয়াল উঠলো এবার তবে বলো।
পালাচ্ছে যত ভুয়ো প্রমাণ পত্রধারী নিজের দেশে
খুনখারাপি চোরা চালানকারী খুনি দস্যুর বেশে।
এবার সময় শক্ত হওয়ার, প্রাচীর দৃঢ় মাঝে
অনধিকার প্রবেশ বন্ধ চোরাচালেনের কাজে।
দেশের ভালো চাইতেই পারো সম্পদ রক্ষা করো
দুর্নীতির কণ্ঠ চেপে উন্নতির কাজটি ধরো।
সন্ত্রাসবাদ এবার বন্ধ হবে জনগণের আশা
গোপন ডেরা থেকে বেরোচ্ছে ছদ্মবেশী খাসা।
পগারপার দ্রুত এখন সকল অস্ত্র ফেলে
ভুয়ো পাসপোর্ট ভুয়ো পরিচয় সবকিছু মেলে।
সময় থাকতে শক্ত হওয়া দরকার দেশের তরে
ভালোই হবে জনগণ মানে ঠাকুরদেবের বরে।
