লোভ ! সুখে থাকার ভালো থাকার লোভ ; তাই প্রেমের হাতছানিতে ছুটে যাওয়া সহজে,
হোকনা পরকীয়া।
একজন পুরুষ যখন পরকীয়ায় জড়ায়, তখন সে এক অদ্ভুত দ্বৈতজীবন বেছে নেয়।
তার জীবনে যদি কেউ আসে সে রঙিন পর্দার মতো।
যেখানে সাময়িক ভালোবাসা, কিছু উত্তেজনা, কিছু সময়ের প্রশান্তি থাকে।
পুরুষটি হয়তো বলবে, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ; সংসারে আমি একদম একা, বউ খেয়াল রাখেনা, ভালোবাসাহীন জীবন আমার।
এইসব কাহিনি শুনিয়ে আপনাকে কাছে টেনে নেবে আর আপনিও ভাববেন পুরুষটি সব ছেড়ে আপনাকেই গ্ৰহণ করবে।
কিন্তু না, দিনের শেষে পুরুষটি বৈধ ঘরেই ফিরে যাবে তার স্ত্রী সন্তানের কাছে।
এমনকি আপনাকে নিয়ে তার ভয় কাজ করবে,যদি সবকিছু প্রকাশ পায় তাহলে তার সম্মান যাবে।
আপনাকে ভালোবাসা দেবার নাম করে বাস্তবের আড়ালে রাখবে।
সময় যত যাবে নিজের সংসারে সে গুছিয়ে বাস করবে,আর আপনার সঙ্গে প্রেমের খেলা খেলবে।
এই খেলায় একরাশ শূন্যতা, বদনাম, অপমান ছাড়া কিছুই পাওয়া যায় না।
তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন নিজের ব্যক্তিত্ব নিয়ে চলুন, কারণ আপনি কারও গল্পের গোপন চরিত্র হয়ে থাকতে আসেননি।
জানবেন মূল নায়িকা হওয়ার যোগ্যতা আপনার আছে।
