Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পড়তে বসবি চাঁদু || Ratna Sengupta

পড়তে বসবি চাঁদু || Ratna Sengupta

“অমাবস্যায় নেত্য করে
মামদো ভূতের ছানা,
ব্রেহ্মবুড়ো উপোস শেষে
খাচ্ছে বেলের পানা।”

পৈতে গলায় মন্ত্র জপে
অং বং ক’রে জোরে,
ভয় পেয়েছে মামদো ছানা
দৌড়ে পালায় মোড়ে।

মামদো তখন বলছে হেঁকে
আয়রে ফিরে ঘরে,
চুপটি থাকিস মড়ার মত
খেলবি দিনে পরে।

কাঁহাতক আর চুপ থাকা যায়
দুষ্টুমিতে ভরা,
দাদুর পৈতে ধরে দেয় টান
অমনি পড়ল ধরা।

বকতে গিয়ে হেসেই ফেলে
ব্রেহ্মবুড়ো দাদু,
পালাস কোথা শয়তান গুলো
পড়তে বসবে চাঁদু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *