Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একতারা জয় কদম তলে || Ratna Sengupta

একতারা জয় কদম তলে || Ratna Sengupta

“নতুন বর্ষে হবে নতুন কিছু
নতুন আলো নিয়ে সাথে,
আঁধার ছেড়ে বেরিয়ে চলো
ভালো কিছু মিলবে পথে।”

যেমন আসে প্রতি বছর
সবার মনে আশা জাগে,
মন্দ ভালোয় কাটল দিবস
ব্যর্থতাতে মন রয় রাগে।

আশার প্রদীপ জ্বলে ওঠে
নতুন বছর আনবে কিছু,
ঝুলি ভর্তি চাকরি বুঝি
দৌড়ে চলে পিছু পিছু।

নতুন বছর নতুন বছর
পুরাতনের পোশাক ছাড়ো,
নতুন বর্ষের আলোর সাথে
কষ্ট ক্লেশকে টিপে মারো।

স্কুল কলেজের সফল ছাত্র
যাচ্ছে কেন বিদেশ চলে,
সোনার দেশে বেঁধে রাখো
প্রযুক্তি সব দেবে বলে।

নতুন প্রভাত সত্যের পথে
খুশির জোয়ার সবার মনে,
এবার পাওনা মিটবে তবে
প্রকল্প সব আছে সনে।

ঝুলি থেকে আসবে সামনে
নতুন বছর হেসে বলে,
আঁধার মুছে রোদের পানে
একতার জয় কদম তলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *