আকাশ বুকে মেঘের রাশি
পেঁজা তুলোয় রোদের হাসি।
হাতছানি দেয় চলার ফাঁকে
অজানা এক নীলের বাঁকে।
বৃষ্টির দেখা আকাশ জুড়ে
মলিন মুখে বেড়ায় ঘুরে।
চাঁদের বুড়ি যায় না দেখা
আবছা ছবি কালোর রেখা।
চরকা কাটে চাঁদে বসে
অমনি তারা পড়ল খসে।
হাতজোড় করে প্রণাম করে
ছোট্ট ছেলে সম্মান ধরে।
