ন্যায়ের পথে থেকো সবাই
জীবন সংগ্রাম মাঝে,
ঘামে ভেজা শরীর তোমার
সত্যের পথে কাজে।
দিনের শেষে অন্ন মুখে
স্বস্তির নিঃশ্বাস ফেলে,
শান্তির ঘুমে স্বপ্ন সুন্দর
ঠোঁটে হাসি খেলে।
রোজগারের পথ কঠিন জানি
অভাব আছে ঘিরে,
ন্যায়ের পথেই মুক্তি আসে
ইচ্ছাপূরণ ধীরে।
বায়না আবদার নেই কখনো
বাবার কষ্ট দেখে,
প্রতিজ্ঞায় সে আনবে জিতে
সততার ফল রেখে।
আদর্শ এক কঠিন ব্রত
ধরেছে বুক পেতে,
লড়াই করে বাঁচতে ইচ্ছা
ফলের আশায় মেতে।
কঠিন বাস্তব! মেনে চলা
দুর্গম রাস্তা পাড়ি,
মাতার আশিস নিয়ে মাথায়
চলছে যাত্রা গাড়ি।
