কাগজ দিয়ে নৌকা গড়ে
ভাসাই বৃষ্টির স্রোত জলে,
বৈঠা বিহীন হেলেদুলে
নৌকা আমার বেশ চলে।
লিখে দিলাম তায় তোমার নাম
আর ঠিকানা আবাস ধাম,
সে নৌ-খানি যদি শেষে
যায় ভেসে দূর বিশেষ গ্ৰাম।
আমার হাতের লেখা দেখে
বুঝবে তুমি তা জানি,
কার কাছ থেকে স্রোতে ভেসে
এসেছে সে নৌ -খানি।
যদি হারায় মনে ভয় হয়
কিনারা পার জলে নাই,
বয় জলাধার স্রোত টানে ভার
তাই বিশ্বাসী আভাস পাই।
চিহ্নহীন পথ চিনবে নিশ্চয়
পৌঁছাবে ঠিক গ্ৰাম পানে,
হৃদয়ের টান দেয় প্রভু দাম
পথের খবর পথ জানে।
