বাতাসে বিদ্বেষ বাস্প
হিংসার চাষ,
এই নিয়ে আমাদের
কাটে বারোমাস।
এখানে মন্দির ওঠে
ওখানে মসজিদ,
এইভাবে কেঁপে ওঠে
সংহতির ভিত।
ধর্ম নিয়ে রেশারেশি
হানাহানি শেষে,
এইসব বিদ্বেষ বাস্প
রক্তে এসে মেশে।
খিদে জরা মুত্যুশোক
সব কিছু ভুলে,
ধর্ম এসে কুঠার হানে
জীবনের মূলে।
ভোট আসে ভোট যায়
আমাদের শেষে,
দেখি নাতো বাড়া ভাতে
নুন এসে মেশে।
