জন্মে নারী শিখে গেছি আবেগকে বাঁধতে,
অবহেলা বিদ্রূপে চুপিচুপি কাঁদতে।
পরিস্থিতির পরিহাসে কটু কথার আঘাতে,
তাসের পরিবারে একাকী কাটাতে।
কত ব্যথায় হৃদয় পুড়ছে অতিশয়,
ভুলতে চেয়ে দেখেছি সময়ের অপচয়।
তাসের ঘরের মত আশার স্বপন গুলি, নিমেষেই ভেঙে পড়ে তীব্র ঝঙ্কার তুলি।
