নাছোড়বান্দা বৃষ্টি পড়ে সর্বক্ষণ,
র্ঝিরিঝিরি শব্দে মন উচাটন।
এবারের শ্রাবণ জিদ্দি ভীষণ,
অবিশ্রান্ত বাদল ধারায় মন কেমন।
জল টপ টপ বৃষ্টি ফোঁটা ঝরছে ঝড়ুক,
বৃষ্টিস্নাত হৃদয় জুড়ে প্লাবন নামুক।
নুপুর পায়ে ছলাৎ জলে বৃষ্টি মেয়ে আকাশ দেখে,
মেঘে লেখা রামধনু স্মৃতি কি তোমার মনে পরে?
