Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নষ্ট নারী || Pritha Chatterjee

নষ্ট নারী || Pritha Chatterjee

বলছে সবাই নষ্ট নারী
সে নষ্ট কিসে হয়?
এ লজ্জা একার কি তার?
নাকি সমাজের অবক্ষয়?
নষ্ট নারীর কষ্ট অনেক
বিকয় কেবল দামে।
আদরে রাখা নামটাও যে
তার লজ্জা বয়ে আনে।
লোভাতুর চোখ ,কামনার সুরা
শরীর কুড়ে খায়।
যন্ত্রণাতে ও ওষ্ঠে হাসি
তাতে কার কি এসে যায়?
মাংসলোভী হায়না গুলো
নিত্য শরীর নোংরা করে।
মন’টা আজও ভীষণ নরম
তার নাগাল কেউ পায়না বলে।
হাজার ধুলেও যায় না দাগ
আঁচড় কামড় যতো।
চাইলেও কি যায় গো দেখা
মনের সে’সব ক্ষত?
অল্প কিছু টাকায় মেটায়
ভীষণ ক্ষুদার জ্বালা
ভালোবাসা, আদর সোহাগ
ভাবলে হাসি পায়
যত্নে সাজানো স্বপ্নগুলো
কবেই গেছে ভেসে
লজ্জাটাকে হত্যা করে
হয়েছে নষ্ট নারী
একটা সুযোগ দিয়েই দেখো
ভালোবাসতে সে ও পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *