আজ দুপুরের নরম আলোয়,
দিনটা যেন আরও রঙিন হলো,
তুমি হঠাৎ এলে বলেই কী?
এতো আলোয় মাখামাখি,
বুকের ভিতর উথালি পাথালি!
মৃদুমন্দ বাতাসে উড়ছে শাড়ির আঁচল।
একটু আলতো ছোঁয়ায় হাত ধরাধরি,
বহুদিন পর তুমি আমি পাশাপাশি!
ভালোবাসা অনেক কিছু চায় না
সেটা জানো কি তুমি?
এই ছোট ছোট মুহূর্ত গুলোই,
গল্প বলায়, ছন্দোবদ্ধ কবিতা হয়ে যায়।
বর্ষশেষে আলো দিয়ে যায়,
নতুন ধানের সোনালী আলো,
বলে যায়, ভালো মন্দ মিশিয়ে,
একসাথে পথ চলার নামই আলো।
