ধৈর্য্য ধরা এক বিশাল প্রতিভা
জীবন দরিয়ায় আসলে ঢেউ,
শক্ত হাতে ধরলে হালটি
নিস্তার যে পায় সকল কেউ।
চলতে হবে একা, গড়তে জীবন
কষ্টের সাগর দিয়ে পারি,
তবেই জানবে জীবন সার্থক
কাঁটার আঘাত তফাতে ছাড়ি।
পারের কান্ডারি হতে হবে নিজে
এগোতে হবে সব বিঘ্ন যুঝে,
আসবে আপদ ঝঞ্ঝা অনেক
প্রতিকারের পথ পাবেও খুঁজে।
এ জগতে সততার বড়ই অভাব
মিথ্যা আর ছলনার ঘুঘু বাসা,
বিবেক মনুষ্যত্ব ম্লান অতিশয়
অহংকার আতিশয্যে চেতন ঠাসা।
ধৈর্য্য ধরে তাই সজাগ থেকে
নীরবে চলো গন্তব্যের পথে,
ন্যায় অবিচার সব প্রভুর সকাশে
সৎ জনে পায় ঠাঁই প্রভুর রথে।
