যখন যেখানে যাই
নাড়ির ভিতরে নক্ষত্রের এক আশ্চর্য পাহারা হাঁক শুনি ,
সব যাওয়া-ই ফিরে আসে ” ফিরেছো ?”র টানে ।
বিছানা বদল হয় শুধু বহুজন্মা জীবনের যানে ।
পৃথিবীর মোড়ে মোড়ে ছদ্মবেশী ছত্রাকের ভীড়ে
ফিরে আসি বারবার অতৃপ্ত ঘুম ভেঙে
জাগরণের প্রকৃত প্রসব ব্যর্থতায় ।
সাহসী প্রজাপতির সৎ উত্থানে ঘোরে প্রকৃতির পাখা ,
মুহুর্মুহু মানুষেরই পতন দৃশ্যে চড়া পড়ে চোখে ।
কীভাবে কোথায় পাবো ধূ ধূ মুগ্ধতা !
সুফলা উত্তরের সুজলা প্রতীক্ষায়
নতুন জন্মে ফুটি ব্যগ্র প্রশ্ন ” ফিরেছো ? “র বোলে ।
