Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দৃষ্টির ক্ষেতে বৃষ্টির বান || Asim Das

দৃষ্টির ক্ষেতে বৃষ্টির বান || Asim Das

রোমাণ্ধ্রে মাখছে জল তোমার সাঁতার
আমি কী বুনিনি বর্ণে দৃষ্টির ক্ষেত !
বৃষ্টির বান ডেকে আপাদমস্তক
তবুও হৃদির হোম , হিমে অনিকেত !

— তুমি কি যুবক কবি , বয়স আঠারো ?
কিংবা প্রৌঢ় ঢেউ , বুড়ো পলি বালি !
বীজ নয় অসমান প্রেমের বাগানে
আমাকে লালন করো , কবিতার মালি ।

কীভাবে ছড়াবো সার দূর ঠেলে ঠেলে ?
গোটাও বিরহ ঝড় , হ্লাদিনীর হাওয়া
পেতে চাই শেকড়ের গূঢ় সংবাদ
রস -রণে পরাজিত বেশরম পাওয়া ।

— বিশুদ্ধ প্রেমে নেই জয় পরাজয়
হারানো পরাগরেণু মধুতে বিজিত ,
ফাঁকহীন সহবাসে শব্দের হূল
অ-জমাটে জমো কবি , সময় সীমিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *