Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দূরত্ব || Roma Gupta

দূরত্ব || Roma Gupta

সখ্যতা কত হয়েছিল একদিন
মেঘলা বেলাভূমে,
তোমার সঙ্গে সেই প্রথম দেখা, সেই শেষ–
জীবনের গতিপথে সেই দেখা
আমার মনে এতোটা সাম্রাজ্য বিস্তার করবে,
বুঝতেও পারিনি।
দিবানিশি ঘরে বাইরে পথে প্রান্তরে
খরতর স্রোতের মতো আকুলতা নিয়ে
আছড়ে পড়বে আমার বুকে ভাবিনি।
আমার অন্তরে, হৃদি গহ্বরে
সুনিপুণ নম্র খননে
নিদারুণ ক্ষত বানিয়েছে স্রোতাঘাত।
হাতছানি দেয় সেই বালুচর।
মন ছুটে চলে অজানা অচেনায়
দিকভ্রান্ত হয়ে।
মনের মধ্যে কত আশা স্বপ্ন বোনে আবেগে।
প্রতিনিয়ত তছনছ হচ্ছে সে আবেগ।
বুঝেছি দুরাশার বালুচরে
বেঁধেছিলাম স্বপ্নের ঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *