দায়িত্ববোধ আদর্শ হয়
মনুষ্যত্ব যাদের আছে,
দায়িত্বশীল হওয়ার বোধ
থাকেনা সবার কাছে।
সংসারেতে দায়িত্ব কর্তব্য
দায়ভার অনেক থাকে,
কতজন তা পালন করে
এড়ায় সুযোগ ফাঁকে।
দায়িত্ববোধ শিক্ষা পাঠ হয়
পিতামাতার থেকে,
দায়িত্ব কর্তব্য পালন করা
তবেই সন্তান শেখে।
আজকাল দেখি শিক্ষিত সব
বিদেশে দেয় পাড়ি,
পিতামাতার দায় এড়িয়ে
সহজে যায় ছাড়ি।
সন্তানের তরে পিতামাতা
নিজেদের বঞ্চিত করে,
পরম যত্নে দায়িত্ব সাথে
সন্তানের জীবন গড়ে।
অথচ সন্তান নেয় না দায়
প্রতিষ্ঠিত হয়ে গেলে,
বৃদ্ধাবস্থায় পিতামাতা
কাটায় অবহেলে।
