উদয়েবেলা সূর্য রোদ্দুর হাসে – একটু শীত
হৃদয় উষ্ণতায় চাপানো প্রেম,ভালোবাসা
মৌমাছি খোঁজে বেরোয় সুগন্ধি ফুলের পাপড়ি
নিঃশ্বাস-বিশ্বাসে মিলে তৃপ্তির ঘ্রাণ।
মন উদয় সমস্ত সুখ স্বপ্নগুলো, মাতানো থাকে
প্রিয় আহ্নিক অনন্য উচ্ছ্বাস।
এসেছিলে বিকেলে ছায়াঘন শিমুলতলে
লাল শাড়ি, কপালে সূর্যালাল টিপ,
হাতে হাত রেখে বলেছিলে মোর অনন্ত প্রদীপ।
প্রিয় সেজেগুজে অনন্য তুমি লাবণ্যরূপ –
থাকিয়ো বেলা প্রিয় আসিবে বলে
পাগল মন তোমায় দেখিতে চায় খুব!
