তুমি এলে ভুলে যাই হৃদয় শত যত ব্যাথা –
হৃদয় মন্দিরে ভেসে ওঠে বারবার স্মৃতি কথা ।
তুমি এলে ভুলে যাই কষ্টের সেই মুহূর্ত
ভুলে যাই মম হৃদয়ের বিষাদ নীলিমা ;
হৃদয় মন্দিরে সুখ পাখিটা গায় আজও
তুমি এলে জেগে ওঠে সুপ্রভাত-সূর্যিমামা।
তুমি এলে হৃদয় ঘন্টা বাজে সুমন্ত্রণা –
তুমি এলে থেমে যায় আষাঢ়ের প্লাবন
তুমি এলে হৃদয় আনন্দ জাগে ভরাও মোর মন
তুমি এসো বারবার এ শুভ কামনায় ;
ক্ষুদ্র কবি – তোমার প্রতীক্ষায়।
