Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তোমাতেই আমি সর্বাধিক || Nivedita De

তোমাতেই আমি সর্বাধিক || Nivedita De

তোমার আন্তরিকতায় একটু ভালো থাকা,
আমার মিছে অভিমান,আবদার গুলো,
বুকের আলমারি তে তুলে রাখা!
অকারণ নীরবতার চেয়ে,তোমার বকাঝকা,
কিংবা কঠিন শব্দেরা অনেক বেশি মূল্যবান।

আমার অন্ধকার পৃথিবিতে শুধু তুমি আছো,
গোলকধাঁধার সহস্র কাঁচ দেওয়াল জুড়ে,
নই তো আমি লক্ষাধিক!
আসন পেতেছি ভালো বাসার মন্দিরে,
সেখানেই আমি দশভুজা রূপে সর্বাধিক!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *