একদিন আমরা নতুন করে জন্ম নেবো,
সেই নতুন পৃথিবীতে,তুমি আমি হবে, আমি তুমি হবো।
ঠিক আমার মতো, যেন আমারই প্রতিচ্ছবি। সরল সাধাসিধে।
আমি প্রেমের কবিতা লিখবো, সমাজে যারা অনাদৃত, তাদের জন্য প্রতিবাদের ঝড় তুলবো।
জিয়ন কাঠির দারুণ জাদুতে শব্দ কে শিল্প বানাবো।
তুমি তখন শুধুই মুগ্ধ বিষ্ময় চোখে কবিতা পড়বে, আমার প্রেমে পড়বে।
বলবে তুমি আমার গুরুদেব, আমি তোমার গুণমুগ্ধ পাঠিকা।
আমি পারিজাত ফুলের কাছে গেলে তোমার অভিমান হবে।
গোলাপের সাথে ভাব জমালে,
তোমার দুচোখে টুপটাপ আঁখি সুধা ঝরবে!
হয়তো তোমার অভিমান আমি বুঝেও বুঝবো না, হঠাৎ রেগে হবো অগ্নিশর্মা।
আবারও সব ভুলে তুমি আমার কাছে ছুটে আসবে। ভালো বাসার ঘরে আগলে রাখবে।
আচ্ছা বলো, পরজন্মের কথা কেউ কি বলতে পারে?
একমাত্র কবিতাই পারে পরজন্মের কথা কাব্যি করে বলতে।
কারণ আমাদের দুজনের ভালোবাসা তো কবিতার হাত ধরেই।!
তাই কবিতার কোন জন্ম নেই, কবিতার মৃত্যু নেই।
তাই পরজন্মে তুমি রাধ হয়ো, আমি হবো তোমার বনমালী।।
