তোমার ক্ষেত্রে আমি বড্ড হিংসুটে হয়ে যাই,
তুমি হয়তো বলবে এটা ভুল,
বা ভীষণ অন্যায়!
মানুষ কখনো কাউকে নিজের- সম্পত্তি বানাতে পারে না।
তোমাকে নীল আকাশে,
পাখির মতো উড়ে দিতেই বেশি সুখ!
তবুও তোমার বেলায়
আমার এই মন কোন যুক্তি তর্কের ধার ধারে না।
তোমার সমুদ্রের মতো গভীর দুই চোখ, রোদেলা হাসি, কথা বলার জাদুকরী ভঙ্গীমা!
আর প্রিয় ডাক নাম টি ধরে ডাকা,
এগুলোর ওপর অদৃশ্য অধিকার বোধ কাজ করে।
ধন সম্পদ,সম্পত্তি সব কিছু,
ভাগ করে দিতে পারি।
প্রিয় মানুষটি শুধু আমার থাক।
তুমি পাশে থাকলে সবকিছু নতুন লাগে,
আমার পৃথিবী টা আলো হয়ে যায়!
